বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ই-পেপার

বিএনপি-জামাত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পাঁচটি ইউনিয়নে মঙ্গলবার বিকেলে একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামাত জোটের নাশকতা, মিথ্যাচার ও নৈরাজ্যমুলক কর্মকান্ডের প্রতিবাদে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোটের ক্ষমতামলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ, জেল-জুলুম, শারিরীক ও মানুষিক নির্যাতন, বিশেষ করে আগৈলঝাড়ায় আওয়ামী নেতাকর্মীদের বাড়ি ছেড়ে পালিয়ে থাকার করুন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বাকাল ইউনিয়নের পয়সা পূর্বপাড় বাসষ্ট্যান্ডে বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ণ বৈষ্ণব ভোলার’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমশে চন্দ্র অধিকারী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ ভক্তর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
গৈলা ইউনিয়নে আগৈলঝাড়া- বরিশাল মহাসড়কের রথখেলা বাসষ্ট্যান্ডে গৈলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান পলাশ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জসীম সরদার, সবুজ আকন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
রতœপুর ইউনিয়নে ত্রিমুখি বাজারে শান্তি সমাবেশে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ মো. নুরুউদ্দিনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
একইভাবে বাগধা ইউনিয়ন শান্তি সমাবেশে যুবলীগ সভাপতি কমল বিশ্বাসের সভাপতিত্বে তালবাড়ি বাজারে শান্তি সমাবেশে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উল্লেখিত শান্তি সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও স্বস্ব ইউনিয়নের চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর