অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া পূর্বপাড়া সানপুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে, ৪০ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পর্ণ মোফাচ্ছিরে কুরান বিশিষ্ট ইসলামী চিন্তাবৃদ হযরত মাওলানা মোঃ নজমুদ্দিন সিদ্দিকী আল কোরায়েশি পীর কেবলা বেজেরডাঙ্গা। বিশেষ বক্তা বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী হযরত মাওলানা আব্দল্লা আল মামুন যশোরী। এছাড়াও পবিত্র কুরানের আলোকে বয়ান পেশ করেন রাজঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি মুস্তাইন বিল্লা। মাহফিলের সভাপতিত্ব করেন, চেঙ্গুটিয়া পূর্বপাড়া মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল। ওই মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সভাপতি গনি মোড়ল ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন হৃদয়।