বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ই-পেপার

হরিপুর দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্ধোধন

মো: জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ

স্মার্ট লাইভষ্টক,স্মার্ট বাংলাদশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার হরিপুর উপজেলা প্রাণি সম্পদ
অফিস চত্বর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্যযাপন উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। হরিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় গতকাল সকাল সাড়ে ১১টায় অফিস চত্বরে প্রদর্শনী মেলার উদ্ধোধন  করেন উপজলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ নূরুল ইসলাম, কৃষি অফিসার রুবেল হুসেন, আ,লীগ সম্পাদক এস এম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল ওসি তদন্ত আনায়ার হোসেন সহ প্রাণি সম্পদ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ। মেলা উদ্ধোধন শেষে ষ্টল পরির্দশন ও উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন প্রজাতির প্রাণির ৩০টি ষ্টল অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর