বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ই-পেপার

দক্ষিণ আফ্রিকার সড়কে প্রাণ গেল শিশু সহ পাঁচ বাংলাদেশী;গুরুতর আহত ২ হাসপাতালে ভর্তি

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বাফুটু ওয়েস্ট এলাকার লোকানকা নামক স্থানে  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ছয়টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুসন্তান সহ ৫ জন প্রাণ হারিয়েছেন এবং গুরুতর দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতারা হলেন, আবুল হোসেন (৪৫) ও তার সন্তান নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪) ইসমাইল হোসেন (৩৮) এবং মোস্তফা কামাল (৪০) ও গুরুতর আহতরা হলেন আনিসুল হক (মিলন) ও নাদিম আহমেদ।
স্থানীয় বাংলাদেশি এবং নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের তথ্য মতে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আনিসুল হক মিলনকে বাংলাদেশের উদ্দেশ্যে কেপ টাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন নাদিম আহমেদ এর বাড়ি গোপালগঞ্জ জেলায় বলে জানা গেছে। এছাড়া নিহত এবং আহত অন্য রেমিটেন্স সৈনিকদের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায়।
সাউথ বাংলা পরিবারের পক্ষ থেকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য রুহের মাগফেরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর