বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে সড়ক নির্মাণ কাজ বন্ধ ধূলায় দিশেহারা মানুষ, ঠিকাদার প্রতিষ্ঠান উধাও 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার, আমতলা টু শংকরপাশা ফেরি ঘাটের মোড় থেকে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ২১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলা অবস্থায় হঠৎ কাজ বন্ধ । খুজে পাওয়া যাচ্ছেনা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাহকেই। উপজেলায় ভৈরব সেতু হওয়াতে প্রতিনিয়ত শত শত মালবাহী ট্রাক ও ভারী জানবাহন সব সময় চলছে এ রাস্তাদিয়ে। সড়কের কাজ বন্ধ থাকায় রাস্তার অবস্থা চরম খারাপ ধোয়ায় কুয়াশাছন্ন থাকে সব সময়। গতকাল সোমবার বিকালে সরেজমিনে আমতলা টু শংকরপাশা ফেরি ঘাট মোড়ে সড়ক দেখতে গেলে দেখা যায় নওয়াপাড়া সাবেক ফেরি ঘাট থেকে আমতলা পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তার একই অবস্থা ধুলা আর ধুলা।রোড়ে ইজিবাইক চালক উপজেলার চাকই গ্রামের আমজাত হোসেন  জানিয়েছেন রাস্তায় ধুলার কারনে পথচারিরা ফুলতলা গামী হচ্ছে।জানাগেছে ঢাকার পরিবহন চলাচল,ট্রাক ও ভারি যানবাহন ব্যপক ভাবে চলাচলের কারনে ধুলা বেড়েছে রাস্তায়। বাঘুটিয়ার আতিয়ার রহমান জানালেন রোড়ের পাশ্বে শতশত ঘর বাড়ীতে থাকা শিশু ও বৃদ্ধরা স্বাসকষ্টের রুগিতে পরিণত হচ্ছে। এদিকে রোডের কাজ প্রায় ৬ মাস বন্ধ থাকায় জন ভোগান্তি বেড়েছে। বাশুয়াড়ীর ভ্যানচালক মান্নান বিশ্বাস জানিয়েছেন রাস্তায় প্রচুর ধুলা থাকায় ভ্যানে কোন যাত্রি উটতে চায়না,খেয়ে না খেয়ে কোন মতে চলছে তার পরিবার।এদিকে জনমতে প্রকাশ্য এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যায় বাড়ানোর প্রকল্প মন্ত্রনালয়ে জমাদিয়ে এলাকা ছেড়েছে। আমতলা টু নওয়াপাড়া রোড়ের কোথাও কোন কাজ চলমান আছে তা চোখে পড়েনি এ প্রতিবেদকের।সড়কের প্রস্থ ১২ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট করা হচ্ছে। সড়কটির প্রাক্কলন সংশোধন করে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর কাজ শেষ করে হারিয়ে যাওয়া ঠিকাদারী প্রতিষ্টানের জন্য চরম দূরভোগে লাখো পথচারী হলেও এখনো কোন খবর নেইনি প্রশাসনের কোন তরারকি সংস্থা অভিযোগ ভুক্তভোগী পথচারীদেন। জানাগেছে এই প্রস্তাব অনুমোদনের অযুহাতে অত্যন্ত ধীরগতিতে চলতে থাকলেও এখন সড়কটির উন্নয়নকাজ একেবারেই বন্ধ। যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট বাদামতলা-আমতলা ভায়া মরিচা নাউলী বাজার সড়ক। সড়কটির উপজেলার শংকরপাশা গ্রামের ফেরি ঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত উন্নয়নের কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লি সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় সড়কটির উন্নয়নকাজ করা হচ্ছে।সূত্র জানাগেছে ভাঙ্গাগেট বাদামতলা-আমতলা ভায়া মরিচা নাউলী বাজার সড়কের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার ৯৩৪ মিটার উন্নয়নের কাজ চলছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজটি করছে। গত ১১ এপ্রিল ২০২১ সড়কটির কাজ শুরু হয়ে২০২২ সালের ১০ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর