বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ

বোরো ধানের জমিতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে আটকে কবির হাওলাদার (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে জেলার গৌরনদীতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পুর্ব ডুমুরিয়া গ্রামে। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করা কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।

রবিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে কবিরের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক কবির হাওলাদার তার বাড়ির পূর্ব পাশে নিজের রোপিত বোরো ধানের জমিতে ইঁদুরের আক্রমণ ঠেকাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। রাত নয়টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে কবির হাওলাদারকে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর