বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠি বিএনপির ৩৮ জনের নামোল্লেখসহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ

ঝালকাঠি জেলা বিএনপি’র পথযাত্রায় ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এজাহারে ৩৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মামলায় নাম উল্লেখ করা আসামীদের মধ্যে ১৬ জন গ্রেপ্তার ও ২২ জনকে পলাতক বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ বাদী হয়ে দায়েরকৃত অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করেন। আটক ১৬ জনকে ওই মামলা গ্রেফতার দেখিয়ে রবিবার বিকাল সাড়ে ৩টায় দিকে আদালতে প্রেরণ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলায় আটককৃতরা হলো, শামিম মৃধা (৩০), পিতা-সেলিম মৃধা, মোঃ জহিরুল ইসলাম মামুন (৩৭), আবুল হাসান (২৭), পিতা- জুয়েল খান, আনোয়ার হোসেন (৪২), মোঃ সজিব হোসেন (৩০), মোঃ হাফিজুর রহমান নয়ন(২৬), পিতা-আশ্রাব আলী হাওলাদার, মো. ফরিদ হাওলাদার (২৯), পিতা-আঃ কুদ্দুস হাওলাদার, সিদ্দিকুর রহমান (২৮), পিতা- মোকছেদ আলী, মোঃ তৌহিদ হোসেন (৩০), পিতা-আব্দুল মালেক, মোঃ আনিচুর রহমান হ্যাম (৪৪), পিতা-ওয়ারেচ আলী খান, মোঃ রুস্তুম শরীফ (৫৫), পিতা-মৃত আজাহার আলী, মোঃ হিমেল হাওলাদার (২১), পিতা-হাবিবুর রহমান, শাহজালাল মিঠু (২৩), পিতা-জাহাঙ্গীর হাওলাদার, আব্দুল কুদ্দুস (৫০), হাসান (২৮), পিতা-আবুল বাশার, মোঃ মনির হোসেন (৩৭), পিতা-আঃ মতিন।
মামলায় পলাতক আসামী হিসাবে ডাঃ রফিকুল ইসলাম (৫৫) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি, এ্যাডভোকেট নাছিমুল হাসান (৫০), সভাপতি বিএনপি ঝালকাঠি পৌরসভা, এজাজ আহম্মেদ (৫৫), সভাপতি থানা বিএনপি, সেলিম গাজী (৫৫), সাধারন সম্পাদক, নলছিটি থানা বিএনপি, এ্যাডভোকেট আঃ রহিম (৪২), প্রশিক্ষন বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি, রফিকুল ইসলাম জামাল (৫৬), সদস্য, জেলা বিএনপি, এ্যাডভোকেট সৈয়দ হোসেন(৬৫), আহবায়ক জেলা বিএনপি, ইয়াছির আরাফাত মিঠু (৩৮), সদস্য, যুবদল জেলা শাখা, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন (৪০) সদস্য জেলা বিএনপি, জাহিদুল ইসলাম (৪২), যুগ্ম আহবায়ক যুবদল জেলা শাখা, চন্দন পোদ্দার (৫৫), যুগ্ম আহবায়ক যুবদল জেলা শাখা, আতিকুল ইসলাম খালেক (৩৮), সদস্য যুবদল, এ্যাডভোকেট মিজানুর রহমান হাওলাদার(৪২) সভাপতি ইউনিয়ন বিএনপি, বাচ্চু হাসান (৫০), সভাপতি তাঁতীদল জেলা শাখা, আরিফুর রহমান খান (৪০), সভাপতি ছাত্রদল জেলা শাখা, গিয়াস সরদার দীপু (৩৫), সাধারন সম্পাদক ছাত্রদল জেলা শাখা, রবিউল ইসলাম তুহিন (৫৩) সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল জেলা শাখা, শফিকুল ইসলাম লিটন (৪৮), সভাপতি, স্বেচ্ছাসেবকদল, জেলা শাখা, মোঃ শামীম তালুকদার (৫০), সাদ্দাম হোসেন (৩৫, এ্যাডঃ শাহাদাৎ হোসেন(৫০) ও সরদার সাফায়েত হোসেন (৫০)।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, বিএনপির নেতারা রাস্তা আটকে রাখলে পুলিশ রাস্তা থেকে তাদের সরে যেতে বললে পুলিশের উপর হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের কাজে বাধা দেয়। এতে পাচঁ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
মামলার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর কোন হামলা করিনি উল্টো পুলিশ যুবলীগ ছাত্রলীগ মিলে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালায়। হামলায় বিএনপি’র ৮০ নেতাকর্মী মারাত্মক জখম হয়েছে। হামলা ও মামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর