বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ, বাধায় দুই নারী লাঞ্চিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ

বিরোধীয় জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এতে বাঁধা দেওয়ায় দুই নারীকে লাঞ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লায়।

ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ঘরামীর স্ত্রী আয়শা বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশি কালাম ঘরামী, জাহাঙ্গীর ঘরামী গংদের সাথে সুন্দরদী মৌজার দুই একরের অধিক জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। গত এক সপ্তাহ পূর্বে প্রতিপক্ষরা বিরোধীয় জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করতে গেলে আদালত থেকে বিবাদীদেরকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব না দিয়ে শুক্রবার সকালে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ শুরু করে প্রতিপক্ষরা। এতে বাঁধা প্রদান করলে আমাকে (আয়শা) ও আমার জা খাদিজা বেগমকে লাঞ্চিত করা হয়।

গৌরনদী মডেল থানার এএসআই মোঃ শাহজাহান বলেন, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। এর আগে কারন দর্শানোর নোটিশ বিবাদীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিলো। তবে নোটিশের জবাব তারা দিয়েছে তা আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর