বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে নৌকা প্রার্থীকে বিজয়ী কবার লক্ষে জনসভা

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার কে বিজয়ী করতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভারড়া পশ্চিম আওয়ামী লীগের আয়োজন এ জনসভার অনুষ্ঠিত হয়। ভারড়া পশ্চিম আওয়ামী লীগের সভাপতি মো. করিম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র ও সাবেক  সাংগঠনিক সম্পাদক  জামিলুর  রহমান মিরন, সাবেক ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী,  টাঙ্গাইল সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. খোরশেদ আলম, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  চৌহালী আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের  সভাপতি মো. বাবর আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন প্রমুখ।
বক্তরা আগামী ১৬ মার্চ  উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকল ভোটার কে আহবান করেন। বর্তমান সরকারের সময় নাগরপুরে অনেক উন্নয়ন হয়েছে। ভারড়া ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে চলমান উন্নয়ন আরো গতি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর