বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

পুষ্পর উদ্যোগে, এআর ফাউন্ডেশন এর আয়োজনে যাদুরাণীবাজারে জাঁকজমক ভাবে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণীবাজার সংলগ্ন নন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এআর ফাউন্ডেশনের ৩য় বর্ষপূতি উপলক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল কাইয়ুম পুষ্প ‘র উদ্যোগে এবং এ, আর ফাউন্ডেশন ( একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন) এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুইদিন ব্যাপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ নেতা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, ওসি তাইজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, আনিসুজ্জামান শান্ত, আমগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পাভেল তালুকদার, আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা উমাকান্ত ভৌমিক, মতিউর রহমান মতি, আমগাঁও ইউনিয়ন সমাজসেবক আলহাজ্ব হবিবর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শরিফউদ্দীন সরকার,  সাবেক ছাত্র নেতা আব্দুল জলিলসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় প্রথম পুরুষ্কার রইয়েছে, এক‌টি মোটরসাইকেল এবং ২য় পুরুষ্কারে আছে একটি ফ্রিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর