বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে শিক্ষা উপকরণ বিতরণ

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গণেএ উপকরণ বিতরণ করা হয়।সংস্থার সভাপতি ল্যাবওয়ান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ ওএ্যাড. আশরাফুন নাহার স্বপনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি নুরুলইসলাম, সম্মানিত উপদেষ্টা মো. আব্দুর রহমান,মিজানুর রহমান শাহীন সহ সংস্থার সকল সদস্য ও সুবিধা ভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর