বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ই-পেপার

পিআরএস অর্জনের লক্ষ্যে রোভারদের ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ

এম এ সালাম মুর্শেদী, পঞ্চগড় প্রতিনিধঃ
আপডেট সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ

“সবাই একটু সচেতন হলে, বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে, না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি,প্লাস্টিক বর্জন করুন জলবায়ু রক্ষা করুন, মাটির শত্রু পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন” এই স্লোগানে গত শুক্রবার ১৭ ফেব্রুয়ারী সকালে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শুরু হয় ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ। প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে রোভার সদস্যদের কয়েকটি ব্যাজ অর্জন করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিভ্রমণ ব্যাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার চার রোভার সদস্যের ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ সম্পুর্ণ হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারী দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী ওই ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্টে এসে শেষ হয়েছে।

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ এর সেবা স্তরের ৪ জন রোভার সদস্য ওই পরিভ্রমণে অংশ নেয়। রোভার সদস্যরা হলেন, শামিম আহমেদ, এসএম জুলফিকার আলি, সাকিব আহমেদ,আসিফ হাসান সাকিব। তারা প্রত্যেকে পড়াশুনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। দলনেতা শামিম আহমেদ দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট এর প্রাক্তন ছাত্র এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩য় সেমিস্টারের ছাত্র। বাকি তিনজন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের ছাত্র।

এর আগের দিন তারা পঞ্চগড়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ রিয়াজ উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুল হক, পঞ্চগড় জেলা রোভারের সম্পাদক আব্দুল কাদের এবং ডিএসআরএম সোলাইমান আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে
পঞ্চগড় জেলা রোভারের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদর আমন্ত্রণ জানানো হয়।

এছাড়াও যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা,দূর্নীতি রোধ,প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা,পলিথিন এর বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

উল্লেখ্য, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ২৫০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর