বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনারে সকালে রুহিয়া থানা অফিসার ইনচার্জ  সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি টিম পুস্পার্ঘ অর্পনের পর, রুহিয়া ডিগ্রী কলেজ, রুহিয়া থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ, রুহিয়া থানা প্রেস ক্লাব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
এছাড়াও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পন করেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
অপরদিকে সকাল সাড়ে ৮টার সময় রুহিয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রুহিয়া থানা বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর