বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, ম্যধমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাবসহ সকল রাজনৈতিক সংগঠনের অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
 মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রভাত ফেরী বের করা হয়। শিশু কিশোরদের নগ্ন পায়ে প্রভাত ফেরীতে অংশগ্রহন সবার নজর আকৃষ্ট করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর