টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত সহ-সভাপতি মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. উজ্জল সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগে সদস্য তারেক শামস্ খান হিমু।মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা,সাধারন সম্পাদকও সদর ইউপি চেয়ারম্যান মো.কুদরত আলী, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বিএমএম জহিরুল আমিন, সাবেক ভিপি আল মামুন, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরু সরকার প্রমুখ। এ সময় সহবতপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ঘরে ঘরে প্রচার করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতেহবে। নৌকাকে বিজয়ী করতে তৃনমূল নেতাকর্মীদের জোরালো ভ‚মিকা রাখতে হবে।