বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ

বিএনপি জামাত দেশব্যাপী  যাত্রার নামে  নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির ২ আসনের সাংসদ আমির হোসেন আমু’র বাসভবনের সামনে থেকে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পদযাত্রা’র নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরম্ভস্থল এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন আলী আজগর আকাশ, সদর উপজেলা যুবলীগ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী দিয়ে সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলা চালায়।  তাদের দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর