মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটি পাড়া ইউনিয়নের ১১ টি মসজিদ এরিয়ার ১০-২০ বছর বয়সী রেজিষ্ট্রেশনকৃত ১৮০ জন অংশগ্রহনকারী নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার ৪০ দিনের ক্যাম্পেইন নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারিতে শেষ হয়। আজ ছিল ক্যাম্পেইন সম্পন্নকারী ১৫১ জনের লিখিত ও মৌখিক পরীক্ষা। আলহামদুলিল্লাহ খুব আনন্দঘন পরিবেশেই আজ পরীক্ষা শেষ হয়। এখন বাকি রইল উতীর্ণদের সাইকেল উপহার দেওয়া। শীতের ফজরে ৯-১০° সেলসিয়াস তাপমাত্রায়ও নামাজ ছেড়ে না দেওয়া এই সোনা মানিক গুলোর হাতে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে পুরস্কার তুলে দিতে চায়।
এই মহতি আয়োজনে শরিক হতে পারেন আপনিও আপনাদের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছে।