বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

সাড়ে চার মাসেও গ্রেফতার হয়নি হত্যা মামলার প্রধান আসামী, চার্জশীট থেকে তিনজনের নাম বাদ দেয়ার পায়তারা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

হত্যাকান্ডের সাড়ে চার মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি নির্মম হত্যাকান্ডের শিকার বৃদ্ধা শুকুরন বেগম (৫৫) হত্যা মামলার প্রধান আসামীরা। ফলে নিহতের পরিবারের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের।

রবিবার সকালে নিহতের একমাত্র ছেলে লিটন তালুকদার অভিযোগ করে বলেন, হত্যাকান্ডে জড়িত মামলার এজাহারভূক্ত তিনজন আসামীর নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আসামিদের পক্ষ নিয়ে একটি প্রভাবশালী মহল মামলা উত্তোলনের জন্য আমাদেরকে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে আসছে।

তিনি আরও বলেন, গতবছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার মা শুকুরন বেগমকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় জুয়েল বেপারী, ভাড়াটিয়া সন্ত্রাসী নাসির কাজী, জিয়া, ডায়মন্ডসহ তাদের সহযোগিরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও মামলার সাড়ে চার মাস অতিবাহিত হলেও অদ্যবধি মামলার মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি তার বৃদ্ধা মা শুকুরন বেগমের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন এজাহারের বরাত দিয়ে বলেন, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরধরে উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী শুকুরন বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে এজাহারভূক্ত কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মামলার এখনো চার্জশিট প্রদান করা হয়নি। তদন্তে যারা ঘটনার সাথে জড়িত ছিলো তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রশ্নই আসেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর