বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

পঞ্চগড় জেলা স্কাউটের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত 

এম এ সালাম মুর্শেদী, পঞ্চগড় প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

“দক্ষতা অর্জন ও নেতৃত্ব বিকাশে স্কাউটিং” এরই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টেস বিভাগের পরিচালনায় পঞ্চগড় জেলা স্কাউটের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ ফেব্রুয়ারী) পঞ্চগড়-১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রায় ৪০ জন কাব ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে ওই প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) আরিফ হোসেন চৌধুরী, জেলা স্কাউটের কমিশনার দীপক চন্দ্র সরকার, সম্পাদক মোঃ মফিজুল ইসলাম এবং জেলা স্কাউটের কর্মকর্তাবৃন্দসহ অংশগ্রহণ কারী স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরে উপস্থিত অতিথিগন স্কাউটিংয়ের উপরে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণ কারী কাব স্কাউটদের জন্য সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আজান, কেরাত, আবৃত্তি ও বাংলা ভাষায় উপস্থাপন এবং স্কাউটদের জন্য সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, কেরাত, আবৃত্তি ও বাংলা ভাষায় উপস্থাপন ইভেন্টগুলোর উপরে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য যে, জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় অংশগ্রহণ কারী ১ম স্থান অধিকারী কাব ও স্কাউট সদস্যরা আগামী ২৩ ফেব্রুয়ারী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করবেন। প্রতিযোগীতা সকাল নয়টায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর