বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় পরিবহণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

আজবান্দরবানের লামায়  আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৭২৬ এর অন্তর্ভুক্ত চকরিয়া লামা আলীকদম রোড কমিটির উদ্যোগে দুস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি,২৩ ইং) সন্ধ্যা ৭টায় লামা গজালিয়া জীব স্টেশন কার্যালয় এ বর্ণিত সংগঠন এর উদ্যোগে বিতরণ কার্যক্রম এসময় উপস্থিত ছিলেন এ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিক আহমদ,সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দীন,অর্থ সম্পাদক বেলাল উদ্দীন প্রমূখ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,একুশের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ করিম এলএলবিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত,লামা ও আলীকদম উপজেলার ২৩০ জন গরীব শ্রমিককে এ শীতবস্ত্র এর অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর