টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজাহার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমিন খানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, লাউহাটী ইউনিয়নের চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান, এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম মিয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।