বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ১২টি “বীর নিবাস” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যায়ে আবাসিক ভবন “বীর নিবাস” এর ভার্চুয়ালী উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাননীয় প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসকল বীর নিবাস প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলায় ১২টি “বীর নিবাস”এর উদ্বোধন করা হয়েছে।

১৪লাখ ১০ হাজার টাকা ব্যায়ে প্রতিটি “বীর নিবাস” উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন অফিসার (পিআই) মো. মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর