বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস এর চাবি হস্তান্তর

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে অসচ্ছ্বল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নামক একটি করে বাড়ি হস্তান্তর করেন ভিডিও কনফারেন্স মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালপুরে প্রথম পর্যায়ের ১২টি এবং দ্বিতীয় পর্যায়ের ৫২টির মধ্যে ৩৪টি ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ ফেব্রুয়ারি) বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস এর চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. ইমরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, বীর মুক্তিযোদ্ধা মো.আব্বাস আলী, সহ আরো উপস্থিত ছিলেন অন্যান্য মুক্তিযোদ্ধা উপকারভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর