বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে বসন্ত বরণ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর মহিলা অনার্স কলেজে বসন্ত বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপী নাগরপুর মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনা ফিনান্সিয়াল কনসাল্টেন্সি ও সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সহ ধর্মিণী আরিয়া ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম মিয়া, নাগরপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আকতার হোসেন, সিনিয়র প্রভাষক বাদরুল আনাম, চেয়ারম্যান বাংলা বিভাগ মো. ছামিনুর রহমান খান, হিসাব বিজ্ঞান বিভাগ মো. আমিনুর রহমান, সিনিয়র প্রভাষক এস এম ইউসুফ হাসান, মো. লিয়াকত আলী, মো. আঃ মালেক কিবরিয়া, প্রভাষক নূর ফাতেমা, মুহাঃ সাইদুর রহমান, মোছাঃ নাছরিন আক্তার লিপি সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরপুর মহিলা অনার্স কলেজে পক্ষ থেকে পিঠা উৎসবের জন্য ১২টি স্টল বরাদ্দ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর