বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘ দুই বছর পর পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর