বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা

মোঃ নাজমুল হুদা,লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ

গ্যাস,বিদ্যুৎ, চাল,তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াসহ রাজ বন্ধীদের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ইউনিয়নের পশ্চিম পাড়া (১নংওয়ার্ড) দক্ষিণ ব্রিজ এর মাথা মোড় হতে বমু পানিস্যাবিল পর্যন্ত প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বমুর মূখ বাজার এসে শেষ হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মতলব,সাধারন সম্পাদক নুরুল আবছার, যুগ্ন সম্পাদকদ্বয় এখলাছুর রহমান,আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, যুবদলের আহবায়ক মোঃ রহিম উল্লাহ মেম্বার,ছাত্রদলের সভাপতি মোঃ আবদুল্লাহ,সম্পাদক ফরহাদসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর