বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে গণ অধিকার পরিষদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ এর পূর্ব ঘোষিত সারা দেশের জেলা পর্যায়ে  বিদ্যুৎ,গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি। তারই ধারাবাহিকতায় গতকাল বিকেল ৪:০০ ঘটিকায় গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে  শান্তিপূর্ণ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জুবায়ের আহমেদ মাহিদুল এর উপস্থাপনায় ও   গণ অধিকার পরিষদের সদস্য সচিব অপু রায়হান এর সঞ্চালনায় এবং সংগ্রামী নারী নেত্রী সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদা খানম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ জেলা সভাপতি জুবায়ের আহমেদ। ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রহমান রুমেল এবং উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন- প্রতিনিয়ত দ্রব্যমূল্যর দাম যেই হারে বাড়ছে তাতে জনসাধারণ জীবন অস্থিরতা বিরাজ করছে।শ্রমিকের জীবিকা নির্বাহ করণ কঠিন হয়ে যাচ্ছে।সাধারণ শ্রমজীবী মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে পরছে। এর থেকে শীঘ্রই উত্তরণ প্রয়োজন। চারিদিকে বিভিন্ন দুর্নীতির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর