বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

সাবেক প্রেসিডেন্ট আ.খালেক সেরনিয়াবাত এর ৫০তম স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ

স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি’র দাদা, আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট আ. খালেক সেরনিয়াবাতের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আ. খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় তাঁর নাতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে শুক্রবার দিন ব্যাপী কোরান খতম, বাদ জুম্মা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল পোর্ট রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাশেম এর পরিচালনায় মরহুম আ. খালেক সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী বেগম সাহান আরা আবদুল্লাহ, ১৫ আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আলহাজ¦ আবুল হাসনানাত আবদুল্লাহ, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক মা. জাহাঙ্গীর হোসেন, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, এফবিসিসিআইসির পরিচালক ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লঅহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রগন, সরকারী পদস্থ কর্মকর্তাগন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর