গত ৯ ফেব্রুয়ারী বাসাইলে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপজেলার হায়দার উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য সহ সকল শ্রেণির লোকজনের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অায়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ,বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ভিক্ষুকদের পূনর্বাসন কল্লে তাদের মধ্যে কিছু ছাগল ও টং ভ্যান বিতরণ করা হয়।