বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসারের বিরুদ্ধে মহিলা মেম্বারের অভিযোগ

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির বিরুদ্ধে স্থানীয় মহিলা ইউপি সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য নওগাঁ জেলা প্রশাসক, নওগাঁ সিভিল সার্জন ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর রিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচুপুর উইনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. পিয়ারা বেগম গত ১৮ জানুয়ারী একজন মহিলা রোগীকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যান। এ সময় গাইনি চিকিৎসক হাসপাতালে না থাকার বিষয় জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ওই ইউপি সদস্যকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। গাইনী চিকিৎসকের কাজ ডা. রোখসানা হ্যাপি নিজেই করেন। তিনি প্রায়ই সময় হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারী ক্লিনিকগুলোতে চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি ওই মহিলা ইউপি সদস্য পিয়ারা বেগম নিজের চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ডা. রোকসানা হ্যাপি পিয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলা ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন।

এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপিকে তার মোবাইলে ফোন করলে তিনি মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং এ কমিটিকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর