বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

আজো বাবার আদর পায়নি শিশু সামিয়া

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ

মাতৃ গর্ভে থাকাকালীন যৌতুকের দাবীতে মাকে মারধর করে তাড়িয়ে দেয় বাবা। যেকারণে জন্মের দেড়মাস পার হলেও একটিবারের জন্যও জন্মদাতা বাবার আদর পায়নি শিশু কন্যা ইসরাত জাহান সামিয়া। এমনকি শিশু সামিয়াকে দেখতেও আসেনি বাবা নজরুল ইসলাম ফরাজী।

জানা গেছে, পেশায় বালু ব্যবসায়ী নজরুল জেলার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া গ্রামের আকবর আলী ফরাজীর ছেলে। মা মনি আক্তারের সাথে একই উপজেলার গোবিন্দপুরের নানা শফিউল আজমের বাড়িতে বাস করছে শিশু সামিয়া। বুধবার সকালে শিশু সামিয়ার মামা ইকবাল হোসেন জানান, সামাজিকভাবে দুই বছর পূর্বে নজরুলের সাথে তার বোন মনি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল দেওয়া হয়। সম্প্রতি নজরুল বিদেশ যাওয়ার জন্য তার বোনের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবী করে। এনিয়ে তাদের দাম্পত্য কলহের কারণে সামিয়ার জন্মের পূর্বে মনিকে অমানুষিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়।

ইকবাল হোসেন আরো বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্ঠা করে তারা ব্যর্থ হয়েছেন। উপায়অন্তুর না পেয়ে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করা হয়। আদালত বিষয়টি সমাধানের নির্দেশ দিলেও নজরুল আদালতের নির্দেশ উপেক্ষা করে কোন সমাধান করেনি। এমনকি মনিকে সে ফিরিয়ে নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর