বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী অপহরণে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ

কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগে আদালতে স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃতা কলেজ ছাত্রী জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী (১৬)।

মামলার বাদি অপহৃতার বাবা বলেন, মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত বেপারী কলেজে আসা-যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি তার মেয়ে জানানোর পর আরাফাতের পরিবারের কাছে বিচার দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জানুয়ারি সকালে আরাফাত ও তার সহযোগীরা কাঠালবাড়ি ব্রীজের ওপর থেকে মাহিন্দ্রাযোগে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে।

আগৈলঝাড়া থানার এসআই মো. শফিউদ্দিন বলেন, অপহৃতা কলেজ ছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আরাফাতসহ দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঘটনাস্থল পরিদর্শণ করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর