বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবন্ধী বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর বারটার দিকে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজারস্থ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কড়িয়াটা গ্রামের রিপন মিয়ার সন্তান। গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতা বিষয়ক কাজ শেষে রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ী ফিরছিলেন। তারা ল্যাংড়া বাজারস্থ এলাকার প্রধান সড়ক পাড় হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা বালুবাহী দশচাকার একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মিত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর