বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে প্রবাসীর পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১১ অপরাহ্ণ

প্রবাসীর নির্মানাধীন পাকা স্থাপনা প্রকাশ্যে হামলা চালিয়ে ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার প্রত্যন্ত বয়সা গ্রামে।

মঙ্গলবার সকালে ওই গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন লিমন অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে জনৈক মিন্টু বেপারীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করে আমি ভোগদখল করে আসছি। অতিসম্প্রতি ওই জমিতে পাকা স্থাপনা (দেয়াল) নির্মাণ করা হয়। পাকা স্থাপনা নির্মানের পর ওই জমির মালিকানা দাবি করে থানা পুলিশের কাছে অভিযোগ করেন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা জীবন বেপারী। পরবর্তীতে পুলিশ উভয়পক্ষের কাগজপত্র নিয়ে বুধবার (৮ ফেব্রæয়ারি) থানায় যেতে বলেন। কিন্তু এর আগেই সোমবার বিকেলে জীবন বেপারী এলাকার শতাধিক লোক ভাড়া করে তার পাকা স্থাপনাটি গুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, স্থাপনাটি গুড়িয়ে দেওয়ায় তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত জীবন বেপারী বলেন, বিরোধীয় জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে প্রবাসী লিমন। এজন্য লোকজন নিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর