টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র নবগঠিত কমিটি’র সদস্যদের সাথে নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
সোমবার (৬ ই ফেব্রুয়ারি) সন্ধায় নাগরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এর নিজ বাসভবনে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখা সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুর আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ভাইয়ের সাথে তার নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি’কে শুভকামনা জানিয়েছেন। তিনি নাগরপুরে সাংবাদিকদের সঠিক সংবাদ নির্ভয়ে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক,মোঃ তারিকুল ইসলাম,সম্মানিত সদস্য, রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১ বছর মেয়াদি জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটে মোট ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।