বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

রংপুরে শিবিরের ৬ নেতা কর্মী আটক

আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ণ

রংপুরে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালি মেট্রোপলিটন থানার পুলিশ।  সোমবার সকালে নগরীর গনেশপুরের নজরুল চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ইসলামি ছাত্র শিবির নগরীতে নাশকতার  চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬ শিবির কর্মীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে পেট্রোলসহ লাঠি উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নাশকতার চেষ্টার অভিযোগে ৬ শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর