গঙ্গাচড়ায় মাদক সেবন কারায় ভ্রাম্যমাণ আদালতে একরামুল (২৮) নামে একজনকে ৭ দিনে কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮:০০ ঘটিকার সময় গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া নামাটারি গ্রামের আলম মিয়ার ছেলে একরামুল (২৮) কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে এসআই মোয়াজ্জেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মজমুলের দোকানের পিছন থেকে মাদক সেবনের সময় তাকে হাতে নাতে আটক করে। মাদক সেবন করার অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড সাথে ২০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, মোবাইল কোর্টের চলা কালীন সময়ে একরামুলকে মজমুলের দোকানের পিছন থেকে মাদক সেবন করা অবস্থায় তাকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৭ দিনের কারাদন্ড সহ ২০০ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।