বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে এক লক্ষ টাকা জরিমানা

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

গঙ্গাচড়া উপজেলায় বেআইনিভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে  করায় ৪ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় গঙ্গাচড়া উপজেলার বড়বিল ও নোহালী ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।
এ সময় বেআইনি ভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ৪(গ) ধারায় শাস্তির আওতায় গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকা থেকে বাগপুর গ্রামের বাচ্চা মিয়ার ছেলে নুরনবী ও তহুজুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং নোহালী ইউনিয়নের তুলশী বৈরাগীর হাট থেকে জমসের আলীর ছেলে রওশন ও ওয়াহেদ আলীর ছেলে হারিচকে ৫০ হাজার টাকা করে সর্ব মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, উক্ত নামিয় ব্যক্তিরা বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সর্ব মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর