বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ তালুকদারের রাস্ট্রীয় দাফন সম্পন্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ তালুকদারের রাস্ট্রীয় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল সন্ধ্যায় জানাজা শেষে রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেঙ্গুটিয়া গ্রামেরর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ তালুকদার (৬৫) শারীরিক ভাবে অসুস্থ হয়ে শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নাল্লিাহি…………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার বিকেলে জানাজা শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে পুলিশের এসআই মিজানুর রহমান মিশুর নেতৃত্বে পুলিশ সদস্যরা বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় সালাম প্রদান করেন এবং তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় মুসুল্লীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর