বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

স্কুলের ড্রেসের জন্য বীজ তুলে জমানো টাকা খরচ করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

স্কুল ড্রেস কিনতে ইরি ধানের বীজ তুলে জমানো টাকা মা-বাবা খরচ করে ফেলায় অভিমানে আত্মহত্যা করেছে ৬ষ্ট শ্রেনী পড়–য়া ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আত্মহননকারী স্কুল ছাত্রী পায়েল চৌধুরী (১২) আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের মিশ্রিপাড়ার বিমল চৌধুরী ও আরতী রানীর মেয়ে। পায়েল রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।

আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন স্কুল ছাত্রীর বাবার বরাত দিয়ে বলেন, পায়েলের বাবা ভ্যান চালক। দারিদ্রতার কারনে কন্যাকে স্কুল ড্রেস কিনে দিতে পারেনি। তাই স্কুল ড্রেস কিনবে বলে গ্রামের বীজতলা থেকে ইরি ধানের বীজ তুলে ৬-৭শ টাকা জমিয়েছিলো পায়েল।

এসআই আলী বলেন, ওই টাকা নিয়ে মা-বাবা বাজারে গিয়েছে। টাকা খরচ করে ফেলায় বাবা-মায়ের উপর অভিমান করে। দারিদ্রতার সংসারে বাবা-মা তাকে একটু বকা দিয়েছিলো। তাই রাগে-ক্ষোভে ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পায়েল।

এসআই আরো জানান, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-৩(৩.২.২৩)। কারো কোন আপত্তি না থাকায় উর্ধতন কর্মকর্তাদের অবহিত করে লাশ, দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর