মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ই-পেপার

নবীনগরে ঔষধ ফার্মেসিতে মোবাইল কোর্টের অভিযান

মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর বাজার ঔষধ ফার্মেসিতে  মঙ্গলবার  দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় আইন লংঘন করে রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি এবং বিক্রির জন্য নয় এমন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৯টি ওষুধ ফার্মেসি দোকানকে মোট ২১ হাজার টাকা  অর্থদন্ড করা হয়। একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষদধের মধ্যে রেজিস্ট্রারবিহীন ঔষধ ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
তিনি বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঔষধ তত্ত্বাবধায়ক   অফিসার তোফাজ্জল হোসেন।
এ সময় নবীনগর থানা পুলিশের একটি টিম  সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর