মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ই-পেপার

তাবলীগে গিয়ে নোয়াখালীর ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৯:২০ অপরাহ্ণ

নোয়াখালীর কবিরহাট উপজেলার এক ব্যবসায়ী তাবলীগে গিয়ে দাওয়াতি কাজ করার সময় স্ট্রোক করে মৃত্যু হয়েছে।
নিহত মওদুদ আহমেদ সুমন(৪৪) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের এরশাদ মুহুরী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে,চার সন্তানের জনক সুমন উপজেলার ভুঁইয়ার হাট বাজারে আল আমিন টেলিকম নামে একটি দোকানের মালিক।
গতকাল সোমবার(১৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতের ভাগ্নে আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত ১৫ দিন আগে সুমন মামা সহ নোয়াখালী থেকে তাবলীগ জামাতের একটি দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি মসজিদে যান,গতকাল সোমবার এশার নামাজ শেষে দাওয়াতি কাজ করার সময় মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে,তখন সাথে থাকা তাবলীগের অন্য সদস্যরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাগ্নে আল আমিন আরও জানান,সুমন মামার শেষ ইচ্ছা ছিল তাবলীগের সফরে থাকাকালীন যেখানে তার মৃত্যু হবে তাকে যেনো সেখানেই দাফন করা হয়।তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে গোবিন্দগঞ্জে দাফন করা হবে,মঙ্গলবার দুপুরের দিকে আমাদের পরিবারের ১০ জন সদস্য গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে।
বাটইয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসীম উদ্দিন বাবুল মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন,বিষয়টি কেউ আমাদেরকে অবহিত করেনি,এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর