মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়া মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর কম্বল বিতরণ করেছেন মহিলা আওয়ামী লীগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:৫৩ অপরাহ্ণ

অসহায় ও দুঃস্থ নারীদের মধ্যে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে কম্বল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, আভা মূখার্জী, হোসনে আরা বেগম পেয়ারা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লিলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান বিউটি হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইলয়াসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলা পাঁচটি ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ও অসহায় নারীদের মধ্যে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর