মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুর উপজেলা আ.লীগ সেক্রেটারি কুদরত আলীর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় নাগরপুরেও শীতের প্রবাহ দিন দিন বেড়েই চলছে।শীতের এই ভয়াবহতা উপলব্ধি করতে পেরে  রবিবার(১৯ ডিসেম্বর) সকালে নাগরপুর ইউনিয়ন পরিষদ ভবনে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী’র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে জনপ্রিয় ও মানবিক চেয়ারম্যান মোঃ কুদরত আলী গণমাধ্যমকে জানান- আসলে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক বেশি। কিন্তু নানাবিধ সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা অসহায় শীতার্ত  মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি নাগরপুর উপজেলার সকল বিত্তবান মানুষদের  অনুরোধ করবো- আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর