মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে অভিমান করে বিষপানে নববধুর আত্মহত্যা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক বিষ পানে মেরি আক্তার ফাতেমা (১৮) নামে এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। নিহত নববধু পৌরশহরের সওদাগর পাড়ার আলমগীর হোসেনের ছেলে শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা মারফত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর সওদাগর পাড়া মারফতের মেয়ে মেরি আক্তার ফাতেমার সাথে শফিকুলের বিয়ে হয়। বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মেয়েকে স্বামীর বাড়ী পাঠানো হয়নি। সেজন্য ফাতেমা বাবার বাড়ীতে বসবাস করে। গত শনিবার বিকালে সাংসারিক কাজ করা নিয়ে ফাতেমাকে তার মা রুনা বেগম বকাবকি করে। এতে সে মায়ের উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। ঘটনা টের পেয়ে বাড়ীর লোকজন প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল নেওয়ার পথে মৃত্যু হয়।
থানার ওসি (তদন্ত) মামুন ভূঞা জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর