বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। এবারের কাতার বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এক ভিডিও টুইটারে শেয়ার করে বিশ্বজুড়ে জানিয়ে দিয়েছে এই পাগুলে ভক্তদের উন্মাদনার কথা। এরপর পুরো বিশ্ব জেনে গেছে এদেশের আর্জেন্টাইন সমর্থকদের কথা। কাতারে আর্জেন্টাইনদের হাতে তাদের নিজ দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে। কেউ কেউ গ্যালারিতে বসে কিংবা মাঠের বাইরে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, ‘বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’
আর্জেন্টিনার জয়ে আব্দুল সামিউল আলীম বলেন, লিওনেল মেসি শো দেখলো লুসাইল স্টেডিয়াম। শুধু স্টেডিয়াম নয়, পুরো বিশ্ববাসী দেখেছে তার জাদু। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। এতে মেসি গোল করেন, করান, সেই সঙ্গে সাদা-নীলের আর্জেন্টিনাকে নিয়ে গেলেন গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে। গোটা বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে। স্বাভাবিকভাবে বাংলাদেশেও গ্রেটেস্ট শো অন আর্থের আসর নিয়ে কম উন্মাদনা নয়। এখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি দেখা গেলেও ব্রাজিলের স্বপ্ন আগেই ভেঙে গেছে। দলটি যেই ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে, সেই দলকেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার প্রশংসা করেছেন আব্দুল সামিউল আলীম।
আব্দুল সামিউল আলীম সামি ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্র। সে বর্তমান ঢাকার রামপুরা দক্ষিণ বনশ্রীতে পিতা মো: মিজানুর ইসলাম ও মাতা মোছা: রিপনা আক্তারের সাথে বসবাস করে। সামির দেশের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার কৈইকুন্ডা লক্ষীকুন্ডা গ্রামে।
আব্দুল সামিউল আলীম সামির বাবা-মা বলেন, আমার ছেলে মেসিকে খুব ভালোবাসে। সে বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।