মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়া ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার  ৫০ বছর পুর্তিতে সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মামুনুর রশিদ।এ সময় কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন এবং উচ্চাস প্রকাশ করেন।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজে ফিরে আসে।
পরে সুবর্ন জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশি ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা,
ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ,অনিল কুমার সেন প্রমুখ।
সুবনী জয়ন্তী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার নবীন প্রবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজ ১৯৭২সালে প্রতিষ্ঠিত হয়।২০২২ সালে কলেজটি ৫০টি বছরে পদার্পন করায় সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর