বান্দরবানের লামা মডেল গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৭-২২) অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় বর্ণিত অফিসের আয়োজনে টিটি এন্ড ডিসিস্থ গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন।
এ সময় সভাপতিত্ব করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম। বিশেষ অতিথি হিসেবে অংশ কাউন্সিলর মোঃ বশির আহমদ, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, মা ও শিশু হাসপাতালের কো-অডিনেটর মংচিং প্রু মার্মা, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাত্র প্রতিম মিত্র, সাকমো সাবরিনা তারানুম মেঘলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত, ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এতে মা ও কিশোরী সমাবেশ স্যানেটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।