মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয় কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৭:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয় কর্তৃক যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬ ডিসেম্বর)সকালে  দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক মো.দেলোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল হাকীম,সিনিয়র সহকারি শিক্ষক মো.আবুল বাশারসহ শিক্ষক, শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারীও  সকল শ্রেনীর শিক্ষার্থী।
আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে মহান আল্লাহ দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর