ফটিকছড়ির ১নং বাগান বাজার ইউনিয়নে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার(১৬ই ডিসেম্বর) প্রথম প্রহরে বাগান বাজার ইউপির ছিকনছড়া উচ্চ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মহিলালীগ, বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন পুষ্পকস্তবক অর্পনের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এই সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব রুস্তম আলীর নেতৃত্বে শতশত মানুষ পুষ্প মাল্য অর্পণ করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মাস্টার, সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম বাবলু, যুবলীগ সভাপতি এবিএম আবু মুসা, সাধারণ সম্পাদক কবির রায়হান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সাইফুল ইসলাম সাইফ,উত্তর জেলা ছাত্র লীগের সহ সম্পাদক, ফয়সাল পাটোয়ারী,
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুল আলম বাপ্পি, সহসভাপতি, নুর করিম উত্তর জেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগের সিনিয়র সহসভাপতি আবদুল হালিম সবুজ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ফয়সাল মনির সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সময় জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ১নং বাগান বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুস্তম আলী বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।